ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৯:২১ রাত

নারী দিবসে একই অনুষ্ঠানে বিচারকের সঙ্গে টুশি

নারী দিবসে একই অনুষ্ঠানে বিচারকের সঙ্গে টুশি

অভি মঈনুদ্দীন ঃ আগামী ৮ মার্চ নারী দিবস। নারী দিবসে বিটিভিতে রাত দশটায় প্রচারের জন্য দেশের এই প্রজন্মের প্রখ্যাত গীতিকার অধরা জাহানের উপস্থাপনায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মহাকালের মহাযাত্রী’।

বিগত কয়েকমাসে বিটিভিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে অধরা জাহানের লেখা গান গেয়েছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার’প্রাপ্ত গায়ক গায়িকা’সহ এই প্রজন্মের গায়ক গায়িকা নিয়ে ৩৫ জন। যথারীতি ‘মহাকালের মহাযাত্রী’ অনুষ্ঠানটিও অধরা জাহান ও দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার আলম আরা মিনুর পরিকল্পনায় নির্মিত হয়েছে। নারী দিবসের এই আয়োজনে অন্যান্য শিল্পীর সঙ্গে ‘আমি সৃষ্টি আমি সান্ত্বনা, কখনও আশ্রয় কখনও অগ্নিবীণা’ গানটিতে কন্ঠ দিয়েছেন দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী।

২০২৩ সালের ‘সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় প্রধান বিচারকদের একজন ছিলেন সামিনা চৌধুরী। আর এই প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হয়েছেন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুশি। নারী দিবসকে ঘিরে অধরা জাহানের এই আয়োজনে টুশিও কন্ঠ দিয়েছেন একটি গানে। গানটির শিরোনাম ‘মহাকালের মহাযাত্রী’। বিচারকের সঙ্গে একই অনুষ্ঠানে গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত ‘সেরাকন্ঠ ২০২৩’এর ‘সেরাদের সেরা’ টুশি।

আরও পড়ুন

টুশি বলেন,‘ এবারই প্রথম বিটিভির এই ধরনের আয়োজনে আমার গান গাওয়া। আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই আয়োজনের পরিকল্পনাকারী শ্রদ্ধেয় মিনু আপা, অধরা আপাকে। অধরা আপার গানের গভীরতা অনেক। তার লেখা গানের তাৎপর্য্য বুঝে গাওয়ার মধ্যে একটা অন্যরকম ভালোলাগা আছে। মিনু আপা কী ভীষণ সুন্দর সুর করেছেন, মন ছুঁয়ে যাবারই মতো সুর। তবে আমার কাছে আরো অনেক বেশি ভালোলেগেছে যে নারী দিবসের এই আয়োজনে আমি আমার রিয়েলিটি শো সেরাকন্ঠ’র প্রধান বিচারক সামিনা চৌধুরী ম্যাডামকে পেয়েছি। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। আমি মনেকরি তার এই স্নেহ, ভালোবাসা আমার আগামীদিনে চলার পাথেয়। আশা করছি এই আয়োজনের চারটি গানই শ্রোতা দর্শকের ভালোলাগবে।’

অধরা জাহান বলেন,‘ টুশির কন্ঠতো এক কথায় ভীষণ মিষ্টি। সেরাকন্ঠতে যখন ছিলো তখনই তার কন্ঠে গান শুনেছি। আমি দেখেছিও যে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের গাওয়া ও বন্ধুরে প্রাণও বন্ধূরে গানটি গাওয়ার পর রুনা ম্যাডাম ভীষণ প্রশংসা করেছিলেন। আমার অনুষ্ঠানেও দারুণ গাইলো। আর তার বিনয়, তার শান্ত স্বভাব আমাকে মুগ্ধ করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী দিবসে একই অনুষ্ঠানে বিচারকের সঙ্গে টুশি

ঈদে ওয়েব ফিল্মেও দীপা খন্দকার

পাবনার ভাঙ্গুড়ায় দেড়শতাধিক বিঘা জমিতে জলাবদ্ধতার আশঙ্কা

বাড়ির অভাবে কাউকে যেন রাস্তায় ঘুমিয়ে থাকতে না হয়: ইশরাক

পাবনার বেড়ায় পেঁয়াজের বাজারে ধস দিশেহারা কৃষক

সুনামগঞ্জে নিখোঁজ ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার