ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৯:৪৬ রাত

আর্থিক সচ্ছলতার জন্য বলিউড ছাড়েন রিমি

রিমি সেন।

বিনোদন ডেস্ক ঃ বলিউডের একসময়ের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন রিমি সেন। ‘হাঙ্গামা’, ‘গরম মশলা’, ‘ফির হেরা ফেরি’, ‘ধুম’-এর মতো জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছেন রিমি। এক দশক ধরে বলিপাড়ায় কাজ করলেও হঠাৎ করেই তার হাতে ছবির সংখ্যা কমতে থাকে। তখন মুম্বই ছেড়ে তিনি দুবাই চলে যান। সেখানেই ঘরবাড়ি-জমির ব্যবসা শুরু করেন। বর্তমানে সেখানে নিজস্ব সংস্থা রয়েছে অভিনেত্রীর। বলিউডে নায়িকাদের ভবিষ্যৎ অনিশ্চিত- এমনই মনে করেন তিনি। তাই চলে যান মরু শহরে। সেখানে গিয়ে কতো সম্পত্তির মালকিন হতে পারলেন রিমি? দুবাইয়ে বহুতল নির্মাণের ব্যবসা করেন রিমি। নিজের সংস্থা রয়েছে সেখানে। যদিও নিজের রোজের জীবন এখন আড়ালেই রাখতে চান তিনি। দুবাইয়ের পাশাপাশি মুম্বইয়েও বাড়ি আছে তার। মুম্বইয়ের গ্ল্যামার ছেড়ে ইট-কাঠ-পাথরের জীবন বেছে নেয়ার কারণ আর্থিক সচ্ছলতা।

তা ছাড়াও রিমি বলেন, বলিউডের নেশা কেটে গিয়েছে ধীরে ধীরে। এখন দুবাইয়ে ব্যবসার ভূত চেপে বসেছে মাথায়!’ খানিক ক্ষোভের সঙ্গেই রিমি বলেছিলেন, বলিউডে আমির-শাহরুখ-সালমানরা ২৫-৩০ বছর ধরে এখনো নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু নায়িকাদের কর্মজীবন খুবই ক্ষণস্থায়ী। এই কয়েক বছরে ভিনদেশে গিয়ে ৯০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন রিমি। এ ছাড়া, ভারতেও বাড়ি রয়েছে। একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তার সংগ্রহে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক সচ্ছলতার জন্য বলিউড ছাড়েন রিমি

ফাইনালে পৌঁছতে ইংল্যান্ডের সামনে সুবিশাল ২৫৪ রানের লক্ষ্য

ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সাধ্যের মধ্যে ঈদ কেনাকাটার ভরসাই যেন ফুটপাত

নারী দিবসে একই অনুষ্ঠানে বিচারকের সঙ্গে টুশি

ঈদে ওয়েব ফিল্মেও দীপা খন্দকার