ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ১২:৫২ রাত

আল-আকসায় আজ জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

ছবি: সংগৃহীত, আল-আকসায় আজ জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদে আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে বলা হয়েছে, এ সপ্তাহে আল-আকসায় শুক্রবারের নামাজ বাতিল করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং নিরাপত্তা শঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেরুজালেম ফিলিস্তিনি ভূখণ্ড। তবে ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে পবিত্র এ অঞ্চলের প্রশাসনিক সবকিছু নিয়ন্ত্রণ করে ইসরায়েলিরা।

আরও পড়ুন

ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, “জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান— যারমধ্যে আছে ওয়েস্টার্ন ওয়াল, আল-আকসা মসজিদ এবং খ্রিষ্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকার কাল শুক্রবার বন্ধ থাকবে। সেখানে কোনো ইবাদতকারী, পর্যটকসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার, জীবন নিয়ে গেল ঝলমলে জগতে

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়