পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ প্রস্তাব দেয়া হয় বলে আল জাজিরাকে জানিয়েছে ইরানের একটি কূটনৈতিক সূত্র।
সূত্রটি জানায়, চলমান আঞ্চলিক উত্তেজনা ও সম্ভাব্য নতুন সংঘাত এড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব দেয়া হয়েছে। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানের মধ্যে পারস্পরিক হুঁশিয়ারি ও পাল্টা বক্তব্য অব্যাহত রয়েছে। সম্ভাব্য নতুন যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুনজাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সতর্ক করে বলেছেন, ইরান পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিতিশীলতা দ্রুত অবনতি হচ্ছে এবং তা “প্রতি ঘণ্টায় আরও খারাপের দিকে যাচ্ছে”।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1777616620.jpg)

_medium_1777577792.jpg)
_medium_1777575300.jpg)

_medium_1777637341.jpg)

