আল-আকসায় আজ জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদে আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে বলা হয়েছে, এ সপ্তাহে আল-আকসায় শুক্রবারের নামাজ বাতিল করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং নিরাপত্তা শঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেরুজালেম ফিলিস্তিনি ভূখণ্ড। তবে ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে পবিত্র এ অঞ্চলের প্রশাসনিক সবকিছু নিয়ন্ত্রণ করে ইসরায়েলিরা।
ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, “জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান— যারমধ্যে আছে ওয়েস্টার্ন ওয়াল, আল-আকসা মসজিদ এবং খ্রিষ্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকার কাল শুক্রবার বন্ধ থাকবে। সেখানে কোনো ইবাদতকারী, পর্যটকসহ কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।”
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159987