ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ১০:৩৮ রাত

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার ( ১ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ব্রাক্ষনদী ইউনিয়নের লস্করদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, জনৈক শহিদুল্লাহর মেয়ের বিয়েতে বরপক্ষ থেকে অতিরিক্ত সংখ্যক বরযাত্রী আসাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

এ ঘটনায় বরপক্ষের পাঁচজন আহত হন। তারা হলেন— মকবুল (৩৫), ফরহাদ (১৪), মোক্তার হোসেন (৪৫), আঞ্জুমান (৩০), এবং চন্দ্রবানু (২৮)। তাদের সবার বাড়ি আড়াইহাজার উপজেলার বড় মনোহরদী এলাকায়।

আরও পড়ুন

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দীন বলেন, ‘বরযাত্রায় বেশি সংখ্যক লোক আসায় কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে পাঁচজন আহত হয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে দুই পক্ষের মধ্যে মিমাংসার চেষ্টা চলছে বলে শুনেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার, জীবন নিয়ে গেল ঝলমলে জগতে

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়