ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ০৬:৩৮ বিকাল

বগুড়ার শাজাহানপুরে মহান মে দিবস পালিত 

বগুড়ার শাজাহানপুরে মহান মে দিবস পালিত 

আজ শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে  বগুড়ার শাজাহানপুর উপজেলায় গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের উদ্যোগে নানা আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের প্রধান উপদেষ্টা শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।

আরও পড়ুন

সম্মানিত অতিথি ছিলেন শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন। মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাসান আলী আকন্দের সঞ্চালনায়  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার, মাঝিড়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে মহান মে দিবস পালিত 

পাকিস্তানকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

মাদকের টাকা জোগাতে বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩

চট্টগ্রামে কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে খেলেছে : প্রধানমন্ত্রী