বগুড়ার শাজাহানপুরে মহান মে দিবস পালিত
আজ শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলায় গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের উদ্যোগে নানা আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের প্রধান উপদেষ্টা শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
সম্মানিত অতিথি ছিলেন শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন। মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাসান আলী আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার, মাঝিড়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167335