ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ০৮:১১ রাত

আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট

আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

শুক্রবার (১ মে) বিকেলে নিজের ফেসবুক আইডিতে আসিফ মাহমুদকে সরাসরি কটাক্ষ করে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, ‘জামায়াত-শিবির ব্যবহার করলো ইউনুসের সরকারে রেখে, এরপর এমপি প্রার্থীও হতে দিলো না। এখন মেয়রও হতে দিবে না। আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেলো তোমার!’

আরও পড়ুন

রাজনৈতিক পটপরিবর্তনের পর আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। তবে সম্প্রতি বিভিন্ন নির্বাচনে প্রার্থিতা ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে দলের ভেতরে-বাইরে নানা আলোচনা চলছে। এরই মধ্যে নীলা ইসরাফিলের এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, নীলা ইসরাফিল আগে এনসিপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি দলটির সাবেক নেত্রী হিসেবে পরিচিত। তার এই পোস্টের বিষয়ে আসিফ মাহমুদ বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন কমিটিতে সাঙ্গাকারা

শ্রমিকরাই সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন : মির্জা ফখরুল

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

বন্ধ কল-কারাখানা শিগগিরই চালু হবে : প্রধানমন্ত্রী

শনিবার সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী