ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০১:৩৭ দুপুর

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মেসি

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মেসি

হোয়াইট হাউজে যেন তারার হাট বসেছিল। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি যে এদিন হোয়াইট হাউজ আলোকিত করেছেন। উপলক্ষটা ছিল দলটির প্রথম মেজর লিগ সকার জয়ের মুহূর্তটাকে আরও হোয়াইট হাউজ করে তোলা। 

এদিন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মায়ামির সতীর্থরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। পুরো দলকেই হোয়াইট হাউজে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট। 

গত ডিসেম্বরে ক্লাবটির ইতিহাসে মেজর লিগ সকারের শিরোপা জিতে ইতিহাস লিখেছে ইন্টার মায়ামি। ক্লাবটির মালিকানায় আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। আর এই শিরোপা জয়ের অন্যতম নায়ক মেসি। ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে হোয়াইট হাউজ পরিদর্শনের আমন্ত্রণ পায় মায়ামি। 

অনুষ্ঠানে মেসি ও তার সতীর্থরা মঞ্চে দাঁড়িয়ে ছিলেন, আর ট্রাম্প সংবাদমাধ্যমের সামনে তাদের সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের বিষয়েও আপডেট দেন। 

ট্রাম্প এ সময় হাসতে হাসতে বললেন, তার ছেলে ব্যারন নাকি আগে থেকেই মেসির আগমন উপলক্ষে উত্তেজনায় ছিলেন।  ট্রাম্প বলেন, ‘‘আমার ছেলে ব্যারন আমাকে জিজ্ঞেস করল, ‘বাবা, জানো আজ এখানে কে আসছে?’ আমি বললাম, ‘না, আমার তো অনেক কাজ চলছে।’ তখন সে বলল, ‘মেসি!’ সে তোমার বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ মানুষ।’

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি মেসি গত অক্টোবরে নতুন চুক্তি করে ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক বার্সেলোনা ও প্যারিস সেন্ত জার্মেই তারকা এমএলএস ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) পুরস্কার জয়ের কৃতিত্বও গড়েছেন।

আরও পড়ুন

মেসিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, ‘লিও তার অসাধারণ ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জিতেছে। যা সর্বকালের মধ্যে সর্বাধিক।’

তিনি আরও যোগ করেন, ‘তুমি চাইলে বিশ্বের যেকোনও ক্লাবে যেতে পারতে। কিন্তু তুমি মায়ামিকেই বেছে নিয়েছ। আমাদের সবাইকে এই যাত্রার অংশ করার জন্য তোমাকে ধন্যবাদ।’

এরপর একটু মজা করেই তিনি বলেন, ‘আমি বয়সে বড় বলে হয়তো বলা ঠিক নয়, কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি। তবু মনে হয়—তুমি হয়তো পেলের চেয়েও ভালো। যদিও পেলে ছিলেন অসাধারণ।’

মুহূর্তটাকে আরও স্মরণীয় করে রাখতে এদিন নিজের সই করা একটি বল প্রেসিডেন্টকে উপহার দেন মেসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মেসি

বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ২ জন আহত

পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৮

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ