ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০১:৪৬ দুপুর

শ্রীলঙ্কার নারী দলের প্রধান কোচ হলেন জেমি সিডন্স

শ্রীলঙ্কার নারী দলের প্রধান কোচ হলেন জেমি সিডন্স

এক বছরের চুক্তিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। আগামী ১৬ মার্চ থেকে চুক্তি শুরু হবে।  

সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

রমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সিডন্স। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শ্রীলংকা নারী ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন রত্নায়েকে।

২০২৫ সালের ওয়ানডে ও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করতে পারেনি শ্রীলঙ্কা নারী দল। তবে ২০২৪ সালে রত্নায়েকের অধীনে প্রথমবারের মত এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। 

এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। লেভেল ৩ কোচ হিসেবে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

আরও পড়ুন

এছাড়াও ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটন ফায়ারবার্ডসেরও প্রধান কোচ ছিলেন সিডন্স। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার হয়েও কাজ করেছেন তিনি। 

ক্রিকেট ক্যারিয়ারে ৭০টি লিস্ট ‘এ’ এবং ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৬১টি বছর বয়সী সিডন্স। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া দলের অধিনায়কত্ব করেছেন তিনি। 

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এপ্রিলে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। ঐ সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার নারী দলের প্রধান কোচ হলেন জেমি সিডন্স

বাংলাদেশ সফরে টিম ম্যানেজার হিসেবে পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দিল পিসিবি

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মেসি

বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ২ জন আহত

পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি