ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ১২:৩৬ রাত

সেঞ্চুরি করেও দলকে বাঁচাতে পারলেন না বেথেল, ফাইনালে ভারত

ছবি: সংগৃহীত, সেঞ্চুরি করেও দলকে বাঁচাতে পারলেন না বেথেল, ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বোলারদের রীতিমতো তুলোধুনো করে ৭ উইকেটে ২৫৩ রানের পাহাড় গড়ে ভারত। কঠিন সেই লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ান ম্যান আর্মির ভূমিকাতে ছিলেন জ্যাকব বেথেল। তার বিধ্বংসী ইনিংসের পরও ইংল্যান্ডকে ২৪৬ রানে থামিয়ে ৭ রানের রোমাঞ্চকর জয়ে দুইবারের চ্যাম্পিয়ন ভারত আরও একবার ফাইনাল নিশ্চিত করে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে উঠতে হলে রেকর্ড গড়তেই হতো ইংরেজদের।

প্রায় অসম্ভব সেই লক্ষ্য নিয়ে খেলতে নেমে একাই লড়াই করছিলেন তিনি। শেষ ৬ বলে প্রয়োজন ছিল ৩০ রানের। প্রথম বলেই দুই রান নিতে গিয়ে বেথেল রান আউট হন। তার বিদায়ের পরই নিশ্চিত পরাজয়ের অপেক্ষায় তখন ইংল্যান্ড।
তবুও শেষ পাঁচ বলে জোফরা আর্চারের তিন ছক্কায় আসে ২২ রান, কিন্তু তাতে কেবল ব্যবধানই কমে-ফাইনালে ওঠা হয়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এদিন ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই তিন টপ অর্ডার ব্যাটারকে হারায় ইংল্যান্ড। ৬৪ রানে ৩ উইকেট হারানোর পর জ্যাকব বেথেল ও টম ব্যান্টন প্রতিরোধের চেষ্টা করেন। তবে ৩১ রানের জুটির পর ব্যান্টন সাজঘরে ফেরেন।

পঞ্চম উইকেটে উইল জ্যাকসকে সঙ্গে নিয়ে বেথেল আবার লড়াই গড়েন। তাদের ৭৭ রানের জুটি আশা জাগালেও জ্যাকস আউট হতেই চাপে পড়ে ইংল্যান্ড। এরপর স্যাম কারেনকে সঙ্গে নিয়ে বেথেল আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ২২২ রানে গিয়ে ২৭ বলে ৫০ রানের সেই জুটি ভাঙে। কারেন করেন ১৪ বলে ১৮ রান।

মূলত একাই লড়েছেন বেথেল। শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬ বলে ৩০ রান। সমীকরণ মেলাতে গিয়ে দুই রান নিতে চেয়ে রান আউট হন বেথেল। তার বিদায়ের পরও ওই ওভারে আসে আরও তিনটি ছক্কা। তাতে উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামে ২৪৬ রানে।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারালেও চাপ সামলে নেন সাঞ্জু স্যামসন ও ইশান কিষান। পাল্টা আক্রমণে দুজন মিলে পাওয়ার প্লেতে তোলেন ৬৭ রান।

দ্বিতীয় উইকেটে মাত্র ৪৫ বলে ৯৭ রানের জুটি গড়েন তারা। আদিল রশিদের বলে ছক্কা মারতে গিয়ে ১৮ বলে ৩৯ রান করে আউট হন ইশান। এই জুটিই বিশ্বকাপের নকআউট পর্বে ভারতের সর্বোচ্চ রানের জুটি।

আরও পড়ুন

দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন স্যামসন। ৪২ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। আগের ম্যাচেও তিনি দলকে সেমিফাইনালে তুলতে উইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ৫০ বলে ৯৭ রানের ঝলমলে ইনিংস।

স্যামসনের পাশাপাশি শিবম দুবে, হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মাও ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালান। দুবে করেন ২৫ বলে ৪৩ রান (১ চার ও ৪ ছক্কা)। তিলক মাত্র ৭ বলে ৩ ছক্কায় করেন ২১ রান। আর হার্দিক ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় যোগ করেন ২৭ রান।

তাদের বিস্ফোরক ব্যাটিংয়ে ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নকআউট ম্যাচে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

শুধু রানেই নয়, ছক্কাতেও রেকর্ড গড়ে ভারত। নকআউট পর্বে সর্বোচ্চ ১৪টি করে ছক্কার রেকর্ড ছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যায় ভারত। যদিও বিশ্বকাপের এক ইনিংসে ১৯টি ছক্কার রেকর্ড আগে থেকেই ছিল নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজের দখলে।

ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন আদিল রশিদ ও উইল জ্যাকস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, ফিরছেন আফিফ

আল-আকসায় আজ জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

মাঝ আকাশে ভারতের যুদ্ধবিমান নিখোঁজ