ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ রাত

নাটোরের লালপুরে হ্যাকিং চক্রের এক সদস্য গ্রেফতার

নাটোরের লালপুরে হ্যাকিং চক্রের এক সদস্য গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মিলন ওরফে রাজিব(২৭) নামে হ্যাকিং চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মিলন ওরফে রাজিব গন্ডবিল গ্রামের নুখছার প্রামাণিকের ছেলে।


পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় মেহেররাব হোসেন শাকিলের বাড়িতে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রবাসীদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইমো আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করছিলো চক্রের দুই সদস্য মিলন ওরফে রাজিব ও মেহেররাব হোসেন শাকিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল পালিয়ে যায়, পরে পুলিশ রাজিবকে গ্রেফতার করে।

আরও পড়ুন

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আটককৃত রাজিবের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ পরীক্ষার্থীদের চরম ভোগান্তি

নাটোরের লালপুরে হ্যাকিং চক্রের এক সদস্য গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নসহ শয্যা উন্নতিকরণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ফেসবুকে প্রেম হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে মিঠাপুকুরে বর

দিনাজপুরের বিরামপুরে বিদেশি মাগুর মাছ জব্দ করে নদীতে ছাড়ায় জনমনে শঙ্কা