ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ রাত

বগুড়া শজিমেক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নসহ শয্যা উন্নতিকরণের দাবিতে মানববন্ধন

বগুড়া শজিমেক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নসহ শয্যা উন্নতিকরণের দাবিতে মানববন্ধন

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্নসহ বিভিন্ন সরঞ্জামাদি বৃদ্ধি এবং দুই হাজার শয্যা উন্নতিকরণের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’ আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

ওই সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার পরিচালনায় বক্তব্য রাখেন-বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি মীর্জা সেলিম রেজা, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী সদস্য প্রতিক ওমর, সংগঠনের উপদেষ্ঠা সদস্য মাহবুবুর রহমান ছোটন, গোলাম ফারুক সোহেল, নুর হোদা, হান্নান নবাব, সহসভাপতি এড. জুলফিকার আলী, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাজু, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাজ্জাদুর রহমান সুজা, আজিজুল হক, আল আমিন মন্ডল, আব্দুল হান্নান, আইয়ুব আলী, রেজওয়ানুল হক মানিক, আনোয়ার পারভেজ, সুমাইয়া আক্তার শিমু, দিলরুবা ইয়াছমিন, সামিয়া আক্তার আইভি, শিউলী বেগম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তাগণ বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটি এখন নিজেই রোগী। যত্রতত্র ময়লা-আর্বজনা, বিশেষ করে রোগী বা তাদের লোকজন বাথরুমে যেতেই পারেন না। পরিস্কার-পরিচ্ছন্নতার চরম অবহেলা।

আরও পড়ুন

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও নজর নেই। হাসপাতালে নিয়মের চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি হওয়ায় দুই হাজার শয্যায় উন্নতিকরণের দাবি জানানো হয়। অপরদিকে মেডিকেল কলেজ থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় উন্নতিকরণেও দাবি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শজিমেক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নসহ শয্যা উন্নতিকরণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ফেসবুকে প্রেম হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে মিঠাপুকুরে বর

দিনাজপুরের বিরামপুরে বিদেশি মাগুর মাছ জব্দ করে নদীতে ছাড়ায় জনমনে শঙ্কা

দিনাজপুরের ঘোড়াঘাটে দেহ ব্যবসার অভিযোগে পল্লী চিকিৎসক ও তার স্ত্রীসহ গ্রেফতার ৪

চাঁপাইনবাবগঞ্জের ভুয়া কার্ডে চাল বিতরণ মামলায় গ্রেফতার ২