ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ১২:৫২ দুপুর

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত । ফাইল ছবি: দৈনিক করতোয়া ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আকাশ হোসেন (২৪) নামের সদ্য বিদেশ ফেরত যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টায় আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহের পাশে কালভাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ হোসেন উপজেলার কশাইগাড়ী গ্রামের রুবেল প্রামানিক ধলুর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আকাশ হোসেন কয়েক দিন আগে বিদেশ থেকে ছুটিতে বাড়ি আসেন। তার বিয়ের জন্য পরিবার থেকে প্রস্তুতি গ্রহণ করে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিদেশ ফেরত আকাশ হোসেন মোটরসাইকেলযোগে তিনি বাড়ি থেকে সালগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহের পাশে কালভাটের কাছে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে জমিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

 আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় কোন বাদি না থাকার আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ফ্যামিলি কার্ড মানবিক অগ্রযাত্রা স্বাবলম্বী পদক্ষেপ

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

আজ মার্কিন সিনেটে ভোট: কমাতে পারে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা 

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর, অনুপস্থিত কর্মকর্তারা

হেনস্তার শিকার বলিউড অভিনেতা অর্জুন কাপুর