ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬ ০৭:১২ এএম

ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

ছবি: সংগৃহীত, ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে, মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং যুদ্ধজাহাজ লক্ষ্য করে এই বিধ্বংসী হামলা চালানো হয়। 

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জেনারেল নায়েিনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রথম দুই দিনে ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হলেও যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই এই ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করার চেষ্টা করছে। তবে ইরানি গোয়েন্দা সংস্থা এবং যুদ্ধক্ষেত্রের নির্ভুল রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরে বারবার হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি নির্দিষ্ট স্থাপনায় হামলায় প্রায় ১৬০ জন মার্কিন কর্মী হতাহত হয়েছে বলে ইরান দাবি করেছে। এছাড়া ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

বিবৃতিতে আরও জানানো হয়, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি নৌবাহিনী। এই হামলার পরই রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পিছু হটতে শুরু করে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সারিয়াকান্দির ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

১

নেত্রকোনায় ১০ লাখ টাকার গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

২

নন্দীগ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ৩ জনের কারাদন্ড

৩

নিরাপত্তার নামে বাক্‌স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার

৪

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৫

তেহরানে বাদাম বেঁচছেন নেতানিয়াহু!

৬