ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ১১:৪৪ রাত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশার সিরাপসহ তরুণ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশার সিরাপসহ তরুণ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সীমান্তবর্তী সোনপুর গ্রামে র‌্যাবের অভিযানে ৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মো. নাদিম(২০) নামে এক তরুণ গ্রেফতার হয়েছে। সে ওই ইউনিয়নের সোনা মসজিদ বালিয়াদীঘি আব্দুলপুর গ্রামের লালু ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গতকাল সোমবার রাত ১০টায় সেনাপুর গ্রামে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয় নাদিম। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ এনেছে র‌্যাব। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রির গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৭০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ হাতেনাতে গ্রেফতার হয় নাদিম। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত