ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ১১:৪৬ দুপুর

হেনস্তার শিকার বলিউড অভিনেতা অর্জুন কাপুর

হেনস্তার শিকার বলিউড অভিনেতা অর্জুন কাপুর, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: বলিউড অভিনেতা অর্জুন কাপুর দীর্ঘ সময় ধরে মানসিক হেনস্তার শিকার হয়েছেন, ভুগেছেন বিষণ্ণতায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নিজের মানসিক অবস্থার কথা জানিয়েছেন তিনি। মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে অভিনয় দক্ষতা সবকিছু নিয়েই নেট দুনিয়ায় ক্রমাগত কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এবার ভাইয়ের এই কঠিন সময় ও হেনস্তা নিয়ে মুখ খুললেন বোন জাহ্নবী কাপুর। এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, তারকাদের নাম ব্যবহার করে অনেকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে। তার মতে, আজকের দিনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় মত্ত। কেউ যখন কোনো তারকার নাম ব্যবহার করে বিতর্ক তৈরি করে, তখন বুঝতে হবে তারা আসলে সেই নামটিকে পুঁজি করে নিজেদের প্রচার চাইছে।জাহ্নবী বলেন, ‘অনেকে বিতর্ক তৈরি করে খ্যাতি বাড়াতে চায়। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়া ঠিক নয়। কেউ ভিডিও বানালে বা কটাক্ষ করলে তা মনে গেঁথে রাখলে কষ্ট বাড়বে। দিনশেষে সবাই যার যার কাজ করছে এবং সংসার চালানোর চেষ্টা করছে। তাই এসব বিষয়কে খুব গভীরে নেওয়া উচিত নয়।’

তবে ভাই অর্জুনের ক্ষেত্রে বিষয়টি যে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তা মেনে নিয়েছেন জাহ্নবী। তার কথায়, ‘যখন সমালোচনা কেবল আর সমালোচনা থাকে না বরং হেনস্তায় রূপ নেয়, তখন খুব খারাপ লাগে।’ ‘আমার ভাইয়ের সঙ্গে ঠিক এটাই হয়েছে। এর পেছনে আসলে কোনো যৌক্তিক কারণ নেই। তাই এ ধরনের নেতিবাচক মানসিকতা থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ।’

আরও পড়ুন

অর্জুনের এই প্রতিকূল সময়ে বোন হিসেবে জাহ্নবীর এই সমর্থন ভক্তদের নজর কেড়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, সাইবার বুলিং বা অনলাইন হেনস্তা যে একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলে, অর্জুন কাপুর তার অন্যতম উদাহরণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেনস্তার শিকার বলিউড অভিনেতা অর্জুন কাপুর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

হরমুজ প্রণালী কেন এতো গুরুত্বপূর্ণ?