ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ১০:০৮ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ির দরজা কেটে ৭ ভরি সোনার গহনা চুরি

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ির দরজা কেটে ৭ ভরি সোনার গহনা চুরি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরে রেজাউল করিম রাজিব (৪০) এর বাসার দরজার তালার হুক কেটে ভিতরে প্রবেশ করে ৭ ভরি ওজনের সোনার গহনা ও ১ লাখ টাকা চুরি হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলা পরিষদ মসজিদের সামনে ৫ তলা একটি ভবনে ৩য় তলায় মৃত নুরুল ইসলামের ছেলে রেজাউল করিম রাজি (৪০) প্রায় ৪ বছর যাবৎ স্ব-পরিবারে ভাড়ায় বসবাস করছেন।

গত রোববার বিকালে রাজিব তার বাসায় দরজায় তালা লাগিয়ে স্ব-পরিবারে বগুড়া আত্মীয়ের বাসায় বেড়াতে যান। পরের দিন সোমবার বিকাল ৩টায় বাসায় এসে মেইন দরজার তালা ভাঙ্গা ও হুক সামান্য লাগানো অবস্থায় দেখতে পান। এতে তার সন্দেহ হলে তিনি প্রতিবেশি ভাড়াটিয়াসহ আশে পাশের লোকজনকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করেন এবং স্ট্রিলের আলমারি ভাঙ্গা ও কাটা দেখতে পান।

আলমারি খুলে দেখেন সেখানে রাখা সাত ভরি ওজনের সোনার বিভিন্ন গহনা এবং ১ লাখ টাকা নেই। গত রোববার বিকাল ৪ টার পর থেকে পরের দিন সোমবার বিকাল ৩টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা  তার ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৭ ভরি ওজনের সোনার গলার হার, কানের দুল, হাতের বালা, হাতের বেজলেট, আংটি গলার চেইন যার মো ১৯ লাখ ৬০ হাজার টাকা ও ১ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন

এ ব্যাপারে রেজাউল করিম রাজিব বাদি হয়ে গত সোমবার অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার ওসি মো: আফজাল হোসেন জানান চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ির দরজা কেটে ৭ ভরি সোনার গহনা চুরি

মনোহরদীতে বিলে মাছ ধরতে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

ফাল্গুনের ভোরে বগুড়াসহ উত্তর জনপদে হঠাৎ মাঘের ঘন কুয়াশা

বগুড়ার কাহালুতে গভীর রাতে পাহারাদারকে বেঁধে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

বগুড়ার শেরপুরে লক্ষ্মীখোলা খাল খনন প্রকল্পে দুই দপ্তরের বরাদ্দ, সমন্বয়হীনতার অভাব 

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার