ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৭:২০ বিকাল

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকসেবী ও বিক্রেতার কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকসেবী ও বিক্রেতার কারাদণ্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে গাঁজাসেবী ও বিক্রেতাকে একইসাথে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার চরবেতগাড়ি গ্রামের মোজাম শেখের ছেলে গাঁজা বিক্রেতা মোতাহার হোসেন (৫৫) ও বগুড়ার ধুনট উপজেলার সাতটিকরি গ্রামের নবীর হোসেনের ছেলে গাঁজাসেবী এবং ক্রেতা হাফিজুর রহমান (২৫)।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তিনি জানান, কাজিপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ গিয়ে হাতেনাতে ওই দুইজনকে ধরে ফেলেন।

আরও পড়ুন

পরে ধৃত উভয়কে  ১ হাজার টাকা করে অর্থদণ্ড ও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত আবু সাঈদ জানান, আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত