ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৮ দুপুর

দিনাজপুরের নবাবগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যা, ছবি: দৈনিক করতোয়া।

নবাবগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সিরাজুল ইসলাম শামস (৮) নামে এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী (ডাংগাপাড়া) গ্রামে। শিশু শামস ওই গ্রামের মমিনুল ইসলাম ওরফে মনু মিয়ার ছেলে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে একটি মাদ্রাসার সামনে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। 

ভিকটিম শামসের মা শাম্মি আকতার জানান তার ভাতিজা আমিনুর রহমান শামসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক সময় হয়ে গেলেও সে বাড়িতে না আসায় সম্ভ্যাব্য সব স্থানে খোঁজ করা হয়। এক পর্যায়ে মাদ্রাসার সামনে ভুট্টা ক্ষেতে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে সাথে সাথে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে জানান, ফুলবাড়ী থানা থেকে শামসের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত মামলা দায়ের হয়নি। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যা

ইরানে হামলা চালালো ইসরায়েল 

আজ বাংলার পপগুরু আজম খানের জন্মবার্ষিকী

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানেও বাড়লো স্বর্ণের দাম