পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে রমজান উপলক্ষে রোজাদারদের জন্য ভুর্তকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই কার্যক্রমটি বোদা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উপস্থিত থেকে সরাসরি পরিদর্শন ও সার্বিক তদারকি করেন। স্থানীয়রা জানান, সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে এবং রমজানের তাৎপর্য তুলে ধরার দিক থেকে এ ধরণের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
পঞ্চগড়-২ বোদা-দেবীগঞ্জ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি তার নিজ আসনে দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত প্রশাসনকে জোর দাবি জানিয়ে যাচ্ছেন।
আরও পড়ুনএ অঞ্চলের গরিব, অসহায় ও দিনমজুর মধ্যবিত্ত মানুষদের কথা বিবেচনা করে এ উদ্যোগ গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ মো: সেলিম মালিকসহ বিএনপি’র নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








