ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩০ রাত

বগুড়ার সোনাতলায় তেকানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত

বগুড়ার সোনাতলায় তেকানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী (তালতলা) এলাকায় অর্ধশতাধিক হতদরিদ্র শিশুদের জন্য গঠিত পশ্চিম তেকানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। স্থানীয়দের সহায়তায় খাবার জুটলেও এতিম শিশুরা বঞ্চিত সরকারি সহায়তা থেকে।  

উপজেলার মধুপুর ইউনিয়নের তালতলা এলাকার গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং সম্ভ্রান্ত একটি পরিবারের প্রচেষ্টায় ২০২২ সালে প্রায় ৪৮ শতক জমিতে প্রতিষ্ঠিত হয় ওই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিতে বর্তমানে আবাসিকে অবস্থান করছে দরিদ্র ও অসহায় পরিবারের প্রায় অর্ধশতাধিক অনাথ শিশু। প্রতিষ্ঠার ৪ বছর পেরিয়ে গেলেও আজও প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত অনাথ শিশুরা সরকারি কোন সুযোগ সুবিধার আওতায় আসেনি।

এমনকি সমাজসেবা অধিদপ্তরের কোন অনুদান কিংবা সহায়তা পায়নি। জানা গেছে, বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৪৮ জন অনাথ শিশু রয়েছে। স্থানীয়দের দান অনুদানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এমনকি তাদের লেখাপড়ার পাশাপাশি খাওয়া ও পোষাক দেয়া হয়। এ  বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার আবু সালেহ নুহু বলেন, প্রতিষ্ঠানটি অনুদানভুক্ত হয়নি। ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, প্রতিবছর সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন এতিমখানায় অনুদান ও কম্বল বিতরণ করা হয়। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ তার কাছে আবেদন করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় তেকানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেফতার ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই বড় আনন্দ : এমপি আজহারুল ইসলাম

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ

বগুড়ার শিবগঞ্জে প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম