ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৩ রাত

কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা

ছবি: সংগৃহীত, কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে বিভিন্ন অভিযোগ তার কাছে এসেছে এবং এসব অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে, আমাকে জানাবেন।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, হাসপাতাল ও মেডিকেল কলেজ নিয়ে লিখিত অভিযোগ পেয়েছেন এবং সংশ্লিষ্টরা কিছু ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি স্পিড মানি ও অনিয়মের অভিযোগের বিষয়েও তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, কেউ যদি অনিয়ম করে, তাহলে সরাসরি তার কাছে অভিযোগ জানানোর আহ্বান জানান।

আমির হামজা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্যে কাজ চলছে। এ বিষয়ে সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে সুখবর দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।

আরও পড়ুন

তিনি আরও জানান, ১০০ দিনের কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি অফিসকে আরও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ডিসি অফিস, এসপি অফিস ও অন্যান্য দপ্তরে সেবা গ্রহণ এখন সহজ হয়েছে বলে তিনি দাবি করেন।

এ সময় তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চাপ ও প্রস্তাব এলেও তিনি সেগুলো প্রত্যাখ্যান করেছেন এবং জনগণের স্বার্থেই কাজ করে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা

১০ দিনের কর্মসূচি ঘোষণা করল এনসিপি

দিনে গরম রাতে শীত, এসির তাপমাত্রা কত রাখবেন?

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া ১৭৫ বাংলাদেশি

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা

জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ গায়ক নোবেলের বিরুদ্ধে