ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৭ দুপুর

অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন ট্রাম্প

অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুল্কনীতি দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর এ পদক্ষেপ নিলেন তিনি। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প।

আগামী ১৫০ দিন বিশ্বের সব দেশের ওপর এই শুল্কই কার্যকর থাকবে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রে প্রণীত বাণিজ্য আইনের ১২২ ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করা করা হয়েছে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের অন্য কোনো আইন কিংবা আইনের ধারার বলে আগের শুল্ক ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কি না-সে বিষয়ে অনুসন্ধান করতে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের বিকল্প আছে, চমৎকার সব বিকল্প আছে। এসব বিকল্প ব্যবহার করা হলে আরো বেশি অর্থ আসবে। আমরা আরো বেশি অর্থ আদায় করতে পারব এবং আরো শক্তিশালী হবো।’

আরও পড়ুন

উল্লেখ্য, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমরার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট-আইইপিএ-এর আওতায় ২০২৫ সালের ২ এপ্রিল নতুন শুল্কনীতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। সেই নীতি অনুসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে-এমন সব দেশের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন শুল্ক’ আরোপের পাশাপাশি ‘পাল্টা শুল্ক’ (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করেন তিনি। পরবর্তীতে চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের সময়ে ‘পাল্টা শুল্ক’-কে (রেসিপ্রোকাল ট্যারিফ) হাতিয়ার ব্যাপকভাবে ব্যবহার করেছেন ট্রাম্প।

ট্রাম্পের এই শুল্কনীতির ফলে গত প্রায় এক বছরে শুধু শুল্ক থেকে অতিরিক্ত ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার উপার্জন করেছে যুক্তরাষ্ট্র। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন ট্রাম্প

শঙ্কা কাটিয়ে ফিরছেন মেসি

লেবাননে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় নিহত ১২

টানা তিন দিন বজ্রসহ বৃষ্টির আভাস

অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন নেইমার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী