ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:২৩ এএম

শঙ্কা কাটিয়ে ফিরছেন মেসি

শঙ্কা কাটিয়ে ফিরছেন মেসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুমে মাঠে নামা নিয়ে শঙ্কা ছিল লিওনেল মেসির। তবে আশার বিষয় আপাতত সেরে উঠে অনুশীলন করছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সমর্থকদের জন্য খুশির খবর চোট কাটিয়ে ঘরোয়া ফুটবলে খেলার অপেক্ষায় এখন মেসি।

গত ৭ ফেব্রুয়ারি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে বার্সেলোনা এসসি’র বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগে মেসির। ম্যাচের ৫৮ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। মেজর লিগ সকারের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলার অপেক্ষায় মেসি। লস অ্যাঞ্জেলেস এফসি’র বিপক্ষে রবিবার মুখোমুখি হওয়ার আগে বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ বলেন, মেসি ভালো আছে। পুরো সপ্তাহ সে দলের অন্যদের মতো অনুশীলন করেছে। তার অনুভূতিও ইতিবাচক। সে পুরোপুরি প্রস্তুত। এখন পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরেছেন মেসি। মাসচেরানো সবাইকে নিয়ে খেলতে চান, ক্যালিফোর্নিয়া সফরে যাওয়া সব খেলোয়াড়ই ম্যাচের জন্য বিবেচনায় থাকবেন। নতুন সাইনিং গেরমান বেরতেরামে ও স্থায়ী চুক্তিতে দলে থাকা তাদেও আলেন্দেও প্রস্তুত মাঠে নামার জন্য। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ