ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৬ দুপুর

ইরানে সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর: আরাগচি

ইরানে সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর: আরাগচি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি স্থাপন ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার হুমকি সত্ত্বেও দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদন এখনো সম্ভব বলে মনে করেন তিনি। আরাগচি বলেন, ইরানে সামরিক আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। খবর আল জাজিরার।

শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। তিনি বলেন, ‘একটি কূটনৈতিক সমাধান আমাদের নাগালের মধ্যে রয়েছে; আমরা সহজেই তা অর্জন করতে পারি।’তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেন। বলেন, ‘একটি চুক্তি অর্জনযোগ্য, তবে এটি ন্যায্য এবং উভয়ের জন্যই লাভজনক সমাধানের ভিত্তিতে হওয়া উচিত।’

আরাগচি বলেন, ‘সামরিক বিকল্প পরিস্থিতিকে কেবল জটিল করে তুলবে, বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে শুধু আমাদের জন্য নয়, সম্ভবত পুরো অঞ্চল এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য।’

আরও পড়ুন

আরাগচির সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পর ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এটি বিবেচনা করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর: আরাগচি

তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আবারো বাড়ল স্বর্ণ ও রুপার দাম

ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে

শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী