ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৬ দুপুর

টানা তিন দিন বজ্রসহ বৃষ্টির আভাস

টানা তিন দিন বজ্রসহ বৃষ্টির আভাস, ছবি: সংগৃহীত।

দেশের বিভিন্ন স্থানে টানা তিন দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী পাঁচ দিন তাপমাত্রা কখনো বাড়তে পারে আবার কখনো থাকবে অপরিবর্তিত। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরদিন বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অফিস জানায়, বিষবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা তিন দিন বজ্রসহ বৃষ্টির আভাস

অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন নেইমার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

সুপার এইটের প্রথম ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

ইরানে হামলা চালাতে জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা

কুড়িগ্রামের উলিপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের চেষ্টা, গ্রেফতার ১