ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৮ দুপুর

তেজগাঁওয়ের অফিসে ফুলের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ের অফিসে ফুলের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

রাজধানীর তেজগাঁওয়াস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তার গাড়িবহর কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এদিন প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয় প্রথমদিন অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। 

এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমদিনের কর্মসূচি শুরু করেন তারেক রহমান।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ের অফিসে ফুলের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

‘চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যে উদ্বেগ জামায়াতের

মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তা মার্কিন রাষ্ট্রদূতের

‘দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না’

ভাষাশহীদদের স্মরণে ক্রিকেটারদের শ্রদ্ধা

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত