ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪২ দুপুর

মৌলভীবাজারে পিকআপের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত 

মৌলভীবাজারে পিকআপের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : মৌলভীবাজারে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুইজন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিএনজিচালিত অটোরিকশাচালক আলী নুর, যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। চালক আলী নুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। রুবেল ও রেহানের বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকায়। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুজন নিহত হন। পরে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে পিকআপের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত 

নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই গাড়ি উল্টে নিহত ১

নিজ সন্তান অন্য স্কুলে, আপনি কি সত্যিকারের শিক্ষক : শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামের উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

বগুড়া জামিলনগরে পহেলা রমজানের তোহফা ও ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

তেজগাঁওয়ের অফিসে ফুলের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী