বগুড়া জামিলনগরে পহেলা রমজানের তোহফা ও ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
মফস্বল ডেস্ক: বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদের ব্যক্তিগত আয়োজনে ইমাম-মুয়াজ্জিন-খাদেমদের মাঝে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ‘তোহফায়ে রমজান’ বিতরণ করা হয়েছে। এছাড়াও মাসব্যাপী ‘প্রতিদিন একশ মানুষকে ইফতার বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ।
অনুষ্ঠানের প্রধান আয়োজক সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ জানান- এ বছর ৮ নম্বর ওয়ার্ডসহ শহরের আরও কয়েকটি মসজিদের দায়িত্বশীল ইমাম-মুয়াজ্জিন-খাদেম ভাইদের পরিবারের জন্য তিনি খাদ্যপণ্য বিতরণ করেছেন। এ বছর ৮৫ (পঁচাশি টি) খাদ্যপণ্যের প্যাকেজ বিতরণ করা হয়েছে । প্রতিটি প্যাকেজে রয়েছে-চাল,ডাল,তেল,খেজুর,আলু,সেমাই ও চিনিসহ অন্যান্য খাদ্যপণ্য।

সমন্বয়ক মাসুদ জানান- পহেলা রমজানে আজিজুল হক কলেজ গেইট এলাকায় প্রথম দিনের ইফতার বিতরণ করা হবে। এরপর ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রতিদিন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হবে। আয়োজক এরশাদুল বারী এরশাদের বড় ভাই সাইফুল ইসলাম জানান- কেবলমাত্র মরহুম পিতা-মাতা ও পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত ও সওয়াবের আশায় প্রতি রমজানের ন্যায় এবছরেও তারা এই আয়োজন করেছেন বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুনবৃহস্পতিবার বিকাল তিনটায় শহরের উপকন্ঠ জামিলনগরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল কলেজের মাঠে তোহফায়ে রমজান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীণল্যান্ড হাউজিং জামে মসজিদের ইমাম মওলানা শাহ জামাল, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসনে সহ আরও অনেকে । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮ নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ডা: মুনসুর রহমান ।
খবর বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন









