ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৬ দুপুর

নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই গাড়ি উল্টে নিহত ১

নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই গাড়ি উল্টে নিহত ১, ছবি: দৈনিক করতোয়া।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে গরুর হাট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী চৌবাড়িয়া গরুর হাট থেকে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত স্টিায়ারিং গাড়ি নিয়ে ফেরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশে উল্টে যায় এবং এতে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খড়িকাডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহাবুর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি একই গ্রামের আলিমুদ্দিন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত দুজনই উপজেলার পাঁড়ইল ইউনিয়নের খড়িকাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে গরুবোঝাই গাড়ি উল্টে নিহত ১

নিজ সন্তান অন্য স্কুলে, আপনি কি সত্যিকারের শিক্ষক : শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামের উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

বগুড়া জামিলনগরে পহেলা রমজানের তোহফা ও ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

তেজগাঁওয়ের অফিসে ফুলের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

‘চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যে উদ্বেগ জামায়াতের