ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৯ বিকাল

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা

‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর মধ্য দিয়ে এই প্রথমবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হলো।

শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ২৩ মিনিটে) কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

এর আগে, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেয়ার পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

বগুড়া, খুলনা ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ফের ইরানে হামলার হুমকি দিল ট্রাম্প

ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে রাজু ভাস্কর্যে ব্যারিস্টার আরমান

গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম

ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিলেন উপাচার্য