ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৭ রাত

আর্জেন্টিনা ফুটবল সভাপতিসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আর্জেন্টিনা ফুটবল সভাপতিসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার একটি আদালত দেশটির ফুটবল ফেডারেশন সভাপতিসহ পাঁচ কর্মকর্তাকে দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থ পাচারের অভিযোগে তাদের সাক্ষ্য দিতে তলব করা হয়েছে।

 

ক্লদিও তাপিয়া, যিনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শীর্ষ কর্মকর্তা। তার বিরুদ্ধে এটিই প্রথম উল্লেখযোগ্য আইনি পদক্ষেপ। তার সম্পদ এবং সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক তদন্ত চলছে।

বুয়েনস আইরেসের বিচারক ডিয়েগো আমারান্তে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাপিয়াকে আগামী ৫ মার্চ আদালতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে পাওয়া নথিতে জানা গেছে।

২০২৪ ও ২০২৫ সালে ১৯ বিলিয়ন পেসো (প্রায় ১২.৮ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ পাচার এবং কর ফাঁকি কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত ‘চিকি’ নামে পরিচিত তাপিয়া। অভিযোগটি দায়ের করেছে কাস্টমস কালেকশন অ্যান্ড কন্ট্রোল এজেন্সি (এআরসিএ)। আদালতে হাজিরা দেওয়া তার জন্য বাধ্যতামূলক হলেও তিনি সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানাতে পারেন।

বিচারক আমারান্তে ‘তদন্তাধীন ঘটনার গুরুত্ব’ এবং ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন নিশ্চিত করতে’ তাপিয়ার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

আরও পড়ুন

যদি আদালতে সাক্ষ্য দেওয়ার পরও ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকে, তবে আগামী ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিতব্য ফাইনালিসিমা ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না তাপিয়া। ওই ম্যাচে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরো ২০২৪ জয়ী স্পেনের।

তাপিয়ার পাশাপাশি কোষাধ্যক্ষ পাবলো তভিগিনো, সাধারণ সম্পাদক ক্রিশ্চিয়ান মালাস্পিনা, জেনারেল ডিরেক্টর গুস্তাভো লরেঞ্জো এবং সাবেক রেসিং ক্লাব সভাপতি ভিক্টর ব্লাঙ্কোকেও সাক্ষ্য দিতে হবে এবং একই কারণে তাদের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে বিচারকের এই আদেশ নিয়ে তাপিয়া বা অন্য কোনো কর্মকর্তা এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ফুটবল সভাপতিসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন এমপি মুনতাকিম

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জামাল

বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেফতার 

একুশে ফেব্রুয়ারি বাঙালির স্মৃতিবিজড়িত এক গৌরবময় দিন: রাষ্ট্রপতি

গাইবান্ধার ফুলছড়িতে বোরো ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা