ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫২ দুপুর

নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। চলতি মাসের ২৮ তারিখ জাতীয় দলে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। বিসিবি তাকে রেখে দিতে চাইলেও ব্যক্তিগত কারণে এই দায়িত্বে আর থাকতে আগ্রহী নন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ইতোমধ্যে বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন না করার কথা জানিয়েও দিয়েছেন লিপু। 

তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে প্রধান নির্বাচকের পদ শূন্য হতে যাচ্ছে খুব দ্রুতই। এমন পরিস্থিতিতে পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কথা বিবেচনা করছে বিসিবি। জানা গেছে, ইতোমধ্যে হাবিবুল বাশার সুমনকে বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে। মূলত ক্রিকেট অপারেশন্স থেকেই এমনটা জানানো হয়েছে বাশারকে। এ বিষয়ে গণমাধ্যমকে সুমন বলেন, ‘হ্যাঁ, বিসিবি থেকে আমি প্রস্তাব পেয়েছি। তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।’ 

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আট বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনতে চায় বোর্ড।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় নারী নিহত, গ্রেফতার ৪

কক্সবাজারে মেসুত ওজিলের সঙ্গে এরদোয়ানের ছেলে

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম লঞ্চার উন্মোচন উত্তর কোরিয়ার

শিরোপা জয়ের মিশনে বড় হোঁচট আর্সেনালের

পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী