ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৫ রাত

ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন এমপি মুনতাকিম

ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন এমপি মুনতাকিম

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নিজ হাতেই ঝাড়ু তুলে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন নব নির্বাচিত সাংসদ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার প্রধান বাজারের ঝর্ণার মোড়ে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিস্কার করেন।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে শপথ গ্রহণে ঢাকায় যান নব নির্বাচিত সাংসদ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। তিনি সংসদীয় এলাকায় ফেরেন গত বৃহস্পতিবার। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কার্যক্রমের শুরুতেই নেমে পড়েন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে।

এ সময় সাংসদ মুনতাকিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন ও ডাক্তারদের রোগীদের চিকিৎসা নিশ্চিতের আহবান জানান। পরে তিনি কিশোরগঞ্জ প্রধান বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আরও পড়ুন

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদসহ সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন এমপি মুনতাকিম

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জামাল

বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেফতার 

একুশে ফেব্রুয়ারি বাঙালির স্মৃতিবিজড়িত এক গৌরবময় দিন: রাষ্ট্রপতি

গাইবান্ধার ফুলছড়িতে বোরো ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন: নেতৃত্বে শফিকুর রহমান ও মিয়া গোলাম পরওয়ার