দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় মুচড়ে গেল ট্রাক্টর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের সাথে ধাক্কা লেগে একটি ট্রাক্টর দুমড়ে মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।
জানা যায়, আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের আসার সময় ল্যাম্ব হাসপাতালের কাছে রেললাইন অতিক্রমের সময় একটি মাহিন্দ্রা ট্রাক্টর ট্রেনের সাথে ধাক্কা লাগে এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাক্টর চালক পালিয়ে যায়।
আরও পড়ুনঘটনার সময় ট্রেন যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোন হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্তৃপক্ষ জানান।
মন্তব্য করুন







