ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৭ বিকাল

২০টি ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

২০টি ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ঢাবি প্রতিনিধি : মেঘমল্লার বসু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি, একসঙ্গে ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও বলেন, বর্তমানে মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

আরও পড়ুন

হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর অসুস্থতা অনুভব করলে সহপাঠীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে আশাবাদী বলে জানা গেছে। ঘটনার পেছনের কারণ জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কম মূল্যে ডিম-মুরগি-গরুর মাংস বিক্রি

২০টি ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে: শিক্ষামন্ত্রী

আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী

আসিফ নজরুল একজন শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বলবে ভাবিনি: সালাউদ্দিন

৪৬ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে ফুলবাড়ী উপশহর প্রকল্প