ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০২ বিকাল

আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী

আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের যে সকল নদী খনন দরকার এবং যে সকল জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। একইসাথে সাধারণ মানুষ ও প্রশাসনসহ কিছু মন্ত্রণালয়কে সাথে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইলের বেশি যে খাল খনন করেছিলেন, সেই খাল খনন কর্মসূচিকে আবারও আগামী ১৫ দিনের মধ্যে সামনে আনা হবে। একইসাথে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে।

আরও পড়ুন

এর আগে, প্রতিমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামলে হাজারও নেতাকর্মী তাকে বরণ করে নেন। পরে গাড়ি বহর নিয়ে তিনি পঞ্চগড়ে আসার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও স্থানীয়দের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। রাত ১০টায় পঞ্চগড় সার্কিট হাউসে পৌঁছান।

সেখানে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এ সময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে বিজিবি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী

আসিফ নজরুল একজন শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বলবে ভাবিনি: সালাউদ্দিন

৪৬ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

পাবনার সুজানগরে সরিষার বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জের কাজিপুরে চারশ’ কেজি ঘোড়ার মাংস জব্দ দুইজনের কারাদণ্ড

ঢাবির কার্জন হলে মাদুর পেতে ছাত্রশিবিরের ইফতার আয়োজন, শিক্ষার্থীদের ঢল