ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০১ বিকাল

তারাবিহ নামাজ শেষে বগুড়ার নন্দীগ্রামে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন

তারাবিহ নামাজ শেষে নন্দীগ্রামে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে তারাবিহ নামাজশেষে বাড়ির সামনে ছুরিকাঘাতে মিলন হোসেন (১৭) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামে দিলবর হোসেনের ছেলে ও বুড়ইল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী।

তিনি স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার বীরপলি গ্রামের শাহীন হোসেনের ছেলে শামীমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে এক যুবকের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। তখন মিলন তাদের শান্ত থাকতে বলেন।

এরপর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শামীম তার শশুরবাড়ি বুড়ইল গ্রামে যাওয়ার পথে পূর্ব বিরোধের জেরে নবীর শেখ তাকে মারধর করে। এ ঘটনার জেরে শামীম ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে সদলবলে গতকাল বৃহস্পতিবার রাতে বুড়ইল গ্রামে এসে নবীর শেখকে খুঁজতে থাকে। এসময় তারাবিহর নামাজ শেষে মিলন বাজার থেকে বাড়ি ফিরে বাড়ির বাইরে দাঁড়িয়ে পরিচিতজনদের সঙ্গে কথা বলছিলেন।

আরও পড়ুন

তখন মিলনের বাবার মুঠোফোনে একটি কল আসে। ফোন পাওয়ার পর পরিবারের কয়েকজন সদস্য বাড়ির বাইরে গেলে কিছুক্ষণ পর শামীম ও তার বাবা ৫ থেকে ৭টি মোটরসাইকেলযোগে কিছু যুবক ঘটনাস্থলে আসে। এসে তারা মিলনের চাচাকে জিজ্ঞেস করে, আপনার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি কে? তখন তারা চারা ভাতিজা বলে পরিচয় দেওয়ার পরপরই কয়েকজন হামলাকারী পিছন দিক থেকে এসে মিলনের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এরপর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাবিহ নামাজ শেষে বগুড়ার নন্দীগ্রামে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন

ভারতীয় স্পাইসজেটের ওপর নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশ

সেহরি খাওয়ার সঠিক সময় কোনটি?

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

রোজায় স্বপ্নদোষ ও পবিত্রতা: ইসলামি বিধান কী বলে?

রোজা রেখে কি বিয়ে করা জায়েজ? জেনে নিন সঠিক নিয়ম