ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ দুপুর

কুয়াকাটায় দোকানে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য বহিষ্কার, পরে গ্রেফতার

সংগৃহিত,কুয়াকাটায় দোকানে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য বহিষ্কার, পরে গ্রেফতার

মফস্বল ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আচারের দোকানে হামলা চালানোর ঘটনার প্রধান অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য মো. মাকসুদকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় ওই দোকানে হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এরপর তিনজনকে আসামী করে মহিপুর থানায় লিখিত অভিযোগ দেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ম‌নির হোসেন হাওলাদার। অভিযোগের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় প্রধান অভিযুক্ত মো. মাকসুদকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

এর আগে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাকসুদকে দল থে‌কে ব‌হিস্কার ক‌রে জেলা সেচ্ছা‌সেবক দল।

মহিপুর থানার অতিরিক্ত পু‌লিশ সুপার সা‌জেদুল ইসলাম বলেন, ভুক্তভোগী ম‌নির হাওলাদার‌ তার দোকানে হামলা-ভাঙচুরের ঘটনা উল্লেখ ক‌রে লি‌খিত অভিযোগ দেয়ায় মাকসুদ‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় দোকানে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য বহিষ্কার, পরে গ্রেফতার

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু 

ভেনেজুয়েলার অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি ‘বেশ ভঙ্গুর’ : আইএমএফ

আজ ঢাকায় বাড়বে তাপমাত্রা, মেঘলা থাকবে আকাশ

ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

দলীয় পরিচয়ের কারণে কেউ জুলুমের শিকার যেন না হয়: ডা. শফিকুর রহমান