ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩২ রাত

দলীয় পরিচয়ের কারণে কেউ জুলুমের শিকার যেন না হয়: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত, দলীয় পরিচয়ের কারণে কেউ জুলুমের শিকার যেন না হয়: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয়, তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।

‎বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সরকারি ও বিরোধী দল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি, সেই চেষ্টা অব্যাহত থাকবে।

‎সম্প্রতি এখন টিভির ‎চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘এটা সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখব, সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করব সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে।’

আরও পড়ুন

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, থানা আমির ও থানা সেক্রেটারিসহ স্থানীয় নেতারা। 

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় পরিচয়ের কারণে কেউ জুলুমের শিকার যেন না হয়: ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

কোরআনের আলোকে শাসকের গুণাবলি

এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পেলেন সাত্তার পাটোয়ারী

ডায়াবেটিসে রোজা রাখা যাদের জন্য ঝুঁকিপূর্ণ