ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৮ রাত

সিরাজগঞ্জের মাছবাহী ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের মাছবাহী ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মাছবাহী শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির চাপায় তাবাসসুম(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রৌহাদহ বাজারের পূর্ব পাশে একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজছিল। এ সময় দুই শিশু দৌঁড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাড়াশগামী মাছবোঝাই একটি ভটভটি পেছন থেকে তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তাবাসসুম মারা যায়। আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ কবির জানান, দুর্ঘটনার পর ভটভটিটি সড়কের পাশে একটি ক্ষেতে ফেলে রেখে চালক পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গাড়িতে থাকা মাছ নিয়ে যায় বলেও তিনি জানান। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের মাছবাহী ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুর

ঢাকার সঙ্গে আরও জোরদার সম্পর্ক দেখতে চায় দিল্লি: জয়সওয়াল

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

ভিভোর চমক: জেফার-মুজার গান ও নতুন স্মার্টফোন

রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়ল