বেরোবির ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ পুনরায় চালু
রংপুর জেলা প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট (প্রস্তাবিত বেগম খালেদা জিয়া) ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের কাজ পুনরায় শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
এসময় তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা অবকাঠামোগত উন্নয়নের কাজ পুনরায় শুরু হলো। ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের ভবন দু’টি দ্রুত ব্যবহার উপযোগী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. শাহজামান, পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানাসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।
মন্তব্য করুন








