লালমনিরহাটে ছাত্রীকে যৌন হয়রানি করায় যুবককের কারাদণ্ড
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে এক ছাত্রীকে যৌন হয়রানির (ইভটিজিং) অভিযোগে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রানা ইসলাম বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে।
জানা যায়, এদিন বুড়িমারী ইউনিয়নের আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন রানা ইসলাম। এ সময় তিনি এক ছাত্রীর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি টের পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করে। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরও পড়ুনঅভিযোগের সত্যতা পাওয়ায় রানা ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল সহায়তা করে। ইউএনও তানভীর হোসেন বলেন, ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য করুন





_medium_1771342963.jpg)



