তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই অভিনন্দন বার্তা পাঠান তিনি।
বার্তায় লি কিয়াং লিখেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রতিবেশী। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরনো।
কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সমানভাবে সম্মান করেছে।
পাশাপাশি পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতায় দেশগুলো আদান-প্রদানের একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে। চীন সরকার বাংলাদেশের নতুন সরকারকে মসৃণ শাসনব্যবস্থা প্রয়োগের ক্ষেত্রে সমর্থন করে।
লি কিয়াং বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং সব ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিকে একটি নতুন স্তরে উন্নীত করতে হবে।
যাতে দুই দেশের জনগণের জন্য আরো সুবিধা বয়ে আনা যায়। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলেও জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








