ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ বিকাল

লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

সংগৃহিত,লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি হামলায় বড় সংখ্যক বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ভারত লেবাননে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে থাকে এবং দেশটির শান্তি ও স্থিতিশীলতায় সক্রিয়ভাবে সম্পৃক্ত।

জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা অত্যন্ত জরুরি।

এদিকে সাম্প্রতিক ইরানি হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত তাদের বৈশ্বিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।

এক পোস্টে তিনি বলেন, আমরা আমাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নতুনভাবে বিশ্লেষণ করবো এবং নির্ধারণ করবো।

আরও পড়ুন

গারগাশ জানান, এই পর্যালোচনার অংশ হিসেবে দেশটি অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাকেও পুনর্গঠন করবে, যাতে ভবিষ্যতে এমন সংকট মোকাবিলায় আরও শক্তিশালী ও স্থিতিশীল থাকা যায়।

তিনি বলেন, জাতীয় অগ্রাধিকারগুলোর যৌক্তিক পুনর্বিবেচনাই আমাদের ভবিষ্যতের পথ।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন