ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৬ দুপুর

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিরাজগঞ্জের দুই এমপি

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিরাজগঞ্জের দুই এমপি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের ইকবাল হাসান মাহমুদ টুকু এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতোমধ্যেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

অন্যদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ড. এম এ মুহিত ডাক, তার ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে ইকবাল হাসান মাহমুদ টুকু ও ড. এম এ মুহিতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ ও জেলা বিএনপির সাধারণ সস্পাদক সাইদুর রহমান বাচ্চু।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে ২০০১ সালে জোট সরকারের আমলে ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবারের নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসন থেকে তিনি ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) থেকে ড. এম এ মুহিত ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরিয়ার সার্ভিসের পরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা 

বগুড়ায় নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

ঢাকায় ট্রেনে কাটা পড়ে, বগুড়া সোনাতলার স্বপনের মৃত্যু

অপহৃত শিশু তাওবা নিজ বুদ্ধিমত্তায় পালিয়ে বাঁচল