দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত মোশাররফ করিম
অভি মঈনুদ্দীন ঃ সৌদী আরবে পবিত্র ক্বাবা শরীফে পূণ্যময় ইবাদত পবিত্র ওমরাহ পালন শেষে গত ১১ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন বাংলাদেশের অভিনয় অঙ্গনের জনপ্রিয় গুনী অভিনেতা মোশাররফ করিম। মোশাররফ করিম জানান স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে তিনি ওমরাহ পালনের জন্য দশদিন সৌদী আরবে ছিলেন। দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম শেষে তিনি গত ১৫ ফেব্রুয়ারি থেকে গুনী নাট্যকার, নাট্যনির্মাতা সাগর জাহানের পরিচালনায় ‘সদা সত্য বলিবো’ নাটকের কাজ শুরু করেছেন। নাটকটির রচয়িতা আশরাফুল চঞ্চল। নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান।
সাগর জাহান জানান, আজ এবং আগামীকালও মোশাররফ করিম তারই নির্দেশনায় আরো একটি নাটকের শুটিং করবেন। বিপরীতে আইশা খানই থাকবেন। সাগর জাহানের নির্দেশনায় ‘সদা সত্য বলিরো’
নাটকে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘ অনেকদিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরোনো নানান ধরনের স্মৃতি রোমন্থন হচ্ছে। সুন্দর স্ক্রিপ্ট। একজন সহজ মানুষের প্রেমের গল্প সদা সত্য বলিবো। যাকে বলা যায় অকপট প্রেম। কাজ করে আনন্দ পাচ্ছি। কাজ করার সময় পরিচালকের মুখ দেখে মনে হলো যে তিনি সন্তুষ্ট। আমি নিজেও তৃপ্তি অনুভব করছি। কাজটা ভালো হবে এবং আশা করছি অনেকেই পুরোনো স্বাদ পেতে পারেন।’
আরও পড়ুনমোশাররফ করিম জানান, আজ এবং আগামীকাল সাগর জাহানেরই পরিচালনায় ‘আদু ভাই’ শিরোনামের আরো একটি নাটকের শুটিং-এ ব্যস্ত থাকবেন। নাটকটি রচনা করেছেন অর্ক মোস্তফা। সাগর জাহানের পরিচালনায় মোশাররফ করিম সিরিজ নাটক ‘সিকান্দার বক্স’, ‘এ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ‘ফ্যাটম্যান’, ‘ কবুল বলিল কে’ ও খণ্ড নাটক ‘একটি আদর্শ বিদ্যালয়’, ‘মেহমান’, ‘মন দরজা’, ‘শেষটা আমার ছিল’, ‘আমার কথা একবারো ভাবলে না’, ‘টাপুর টুপুর অপেরা’, ‘শেষটা অন্য রকম ছিল’, ‘চুপ ভাই কিছু বলবে’, ‘চুপ ভাই কিছু ভাবছে’, ‘ মাছের দেশের মানুষ’ , ‘হাবিবুল ও একটি ভয়ংকর প্রেম’,‘ ছবিওয়ালা‘, ‘মাটির ব্যাংকে ভালোবাসা’ ইত্যাদি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789052924.jpg)

_medium_1789045902.jpg)
_medium_1789038895.jpg)
_medium_1789032254.jpg)
_medium_1788968888.jpg)
_medium_1789033827.jpg)
 (1)_medium_1789054472.jpg)