ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৭ বিকাল

রংপুরে হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

রংপুরে হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোনারুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, বাদির ছোট ছেলে মো. সোহেল রানা(২৮) জমি চাষের ট্রাক্টর-ট্রলি চালাতো। মামলার আসামি মো. হাফিজুর রহমানের বাড়ি থেকে দেড়/দুই মাস আগে একটি মোটরসাইকেল চুরি হয়। আসামিরা এ ঘটনায় সোহেল রানাকে সন্দেহ করে।

মামলার অপর আসামি মো. মোনারুল ইসলাম গত বছরের ২৭ অক্টোবর সোহেলকে ডেকে নিয়ে যায় এবং মোটরসাইকেল উদ্ধারের জন্য তাকে নিয়ে মিঠাপুকুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। পরবর্তীতে সোহেলকে আসামি হাফিজুর রহমানের বাড়িতে আটকে রাখা হয়। এসময় চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে মারধর ও ইলেকট্রিক শক দেয়া হয়।

এদিকে সোহেল বাড়িতে ফেরত না আসায় তার বাবা-মা আসামি মোনারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে। তখন মোনারুল তাদের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আসামিদের কথামতো সোহেলের বাবা-মা বালুয়া বাজারে গেলে তারা তাদের অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে।

আরও পড়ুন

পরবর্তীতে ১০০ টাকার তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সোহেলকে তার বাবা-মায়ের হাতে তুলে দেয়। পরে ২৯ অক্টোবরর সোহেলকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নেয়ার প্রস্তুতি নিলে রাতেই মারা যায় সে। পরেরদিন তার বাবা বাদি হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করে।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর এবং র‌্যাব-১ ঢাকার যৌথ আভিযানিক দল গত রোববার সন্ধ্যায় ঢাকার উত্তরা পূর্ব থানায় অভিযান পরিচালনা করে মামলার আসামি মিঠাপুকুরের পূর্ব বড়বালা (ভোলার পাথর) গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. মোনারুল ইসলামকে(৩০) গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানালেন উপদেষ্টা

সেলস অফিসার পদে লোকবল নেবে স্কয়ার ফুড, এসএসসি পাসেই আবেদন

বগুড়ায় শুরু হচ্ছে বিসিএল, থাকছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা

প্রাণ গ্রুপে ১০০ জনের নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

বগুড়ার আসন ছেড়ে দিতে ইসিতে তারেক রহমানের চিঠি